মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ঈশ্বরগন্জ উপজেলা অংশের ড্রেজিং কাজের সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদ ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ঈশ্বরগন্জ উপজেলা অংশের ড্রেজিং কাজের সমস্যা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব ফখরুল ইমাম এমপি, (ময়মনসিংহ-৮), জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, জনাব হাফিজা জেসমিন, উপজেলা নির্বাহী অফিসারসহ সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ।