গফরগাঁওয়ে বাঁশের লাঠিসহ ৪ ছাত্রদল কর্মী গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের বিএনপির বিভাগীয় সমাবেশের আশপাশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে বাঁশের তৈরি লাঠি নিয়ে যাওয়ার পথে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী স্কুল বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে গত শুক্রবার মধ্যরাতে ৪জন ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। গতকাল শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঁঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- সোহেল মিয়া (১৯), রনজিত মজুমদার (১৯), রাকিব (২০) ও সাফাতুল্লা (৪৫)।
জানা যায়, গত শুক্রবার রাতে সিএনজি দিয়ে বাঁশের তৈরি লাঠিসহ উপজেলার মশাখালী ইউনিয়নের ৪জন ছাত্রদল কর্মী রাত অনুমান ২ টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করে। মুখী স্কুল বাজার ব্রীজ এলাকায় বাঁশের লাঠি দেখে আওয়ামী লীগের কর্মী ও স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ভর্তি করে নিয়ে আসা ২টি প্লাষ্টিকের বস্তায় তিন ফিট লম্বা ১৪০ টি বাঁশের তৈরি লাঠিসহ ৪ জনকে গ্রেফতার করে।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, ময়মনসিংহ শহরে বিএনপি কর্তৃক আহুত বিভাগীয় গনমহাসমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক নৈরাজ্য সৃষ্টির জন্য তারা অন্তর্ঘাতমূলক কাজের প্রস্তুতি নিয়ে ময়মনসিংহ সমাবেশস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্তর্ঘাতমূলক ও নৈরাজ্যকর কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *