দুর্গাপূজা উপলক্ষে গফরগাঁওয়ে ইউএনও’র ব্রিফিং

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপে আনসার সদস্য নিয়োগের পূর্বে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান উপস্থিত আনসারদের উদ্দেশ্যে এ ব্রিফিং দেন।
এসময় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার রায় ও সাধারণ সম্পাদক অনিল রায় উপস্থিত ছিলেন।
এ বছর উপজেলার একটি পৌরসভা ও দুইটি থানার বিভিন্ন ইউনিয়নে ২২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!