রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল কমিউনিটি ক্লিনিকে সার্পোট গ্রুপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
গত মঙ্গলবার সকালে কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কোঃ অপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় এ গ্রুপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামাইল কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ঢালী জুবায়ের ইবনে সামছ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও ৪নং সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস ও সিএইচসিপি সাপোর্ট গ্রুপের সকল সদস্য বৃন্দ।