রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকদের চুরি হওয়া ২টি সেচপাম্প উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পাগলা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার দোবাশিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মনির হোসেন (২০), ধাইরগাঁও গ্রামের ইসহাক খানের ছেলে রোবেল খান, পার্শ্ববর্তী কাপাশিয়া উপজেলার বাগের হাট গ্রামের মৃত নূ্রুল ইসলামের ছেলে মামুন মিয়া, শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মোশারফ হোসেনের ছেলে নাজমুল হোসেন (১৯) ও কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার কামারিয়া ঘাট গ্রামের চাঁন মিয়ার ছেলে মানিক মিয়া (২০)।
পরে আটকৃতদের বিরুদ্ধে সেচযন্ত্র চুরি মামলা দিয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানের দিকনির্দেশনায় পাগলা থানার পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা
চোরচক্রের ৫ সদস্যকে আটক করে। এবং তাদের জিজ্ঞেসাবাদে কৃষকদের চুরি হওয়া ২টি সেচপাম্প উদ্ধার করেন।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, চোর চক্রের ৫ জনকে আটক করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।