জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গফরগাঁওয়ে মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গফরগাঁও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠানের বিজয় সুনিশ্চিত করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ইউসুফ খান পাঠান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমূখ।

আগামী ১৭ অক্টোবর ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!