প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গফরগাঁওয়ে এমপি বাবেলের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত বুধবার বিকেলে এ উপলক্ষে ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে বিশাল বর্ণ্যঢ্য র‌্যালি
মধ্যবাজারস্থ দলীয় কার্যালয় সামনে থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, পৌর মেয়র এস. এম কবাল হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!