যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সিগঞ্জ জেলার পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ভালুকা উপজেলা যুবদল।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডলের নেতৃত্বে একটি মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, সাহিদুজ্জামান পাঠান সমর, রিপন তালুকদার, আকমল খান, অলিউল্লাহ খান, মফিজুল ইসলাম মণ্ডল, সাইফুর রহমান (সেলিম আকন্দ), আব্দুল মান্নান, খোরশেদ আলম উজ্জ্বল, শেখ ফরিদ মানিক, আমিনুল হক, খন্দকার মাখন, কামাল পারভেজ, সোহাগ আহমেদ, সোহেল রানা, সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন, শাহীন, সেলিম তরফদার, মফিজুল সরকার, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দসহ অনেকেই।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *