ভালুকায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধষর্ণের অভিযোগ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টাও, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভনে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই ছাত্রী বাদি হয়ে গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মামলাটি করেন। মামলায় ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড় কাশর গ্রামের আছর আলীর ছেলে সেলিম মিয়াকে(ে৩০) আসামী করা হয়েছে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আবদুল গণি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী কলেজে যাতায়তকালে সেলিম মিয়া বিভিন্ন সময় প্রেম নিবেদন করে তাকে বিরক্ত করতো। বিষয়টি তার অভিবাবকদের জানিয়েও কোন প্রতিকার হয়নি। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর সাথে প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সেলিম এবং বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে দৈহিক মেলামেশা করে। সর্বশেষ গত ২ আগষ্ট ওই ছাত্রীকে ভালুকার তেপান্তর নামক একটি হোটেলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সেলিম এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। এদিকে, ওই ছাত্রী গত বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সেলিমদের বাড়ি গিয়ে বিয়ের কথা বললে, সে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে খুন জখমের হুমকী দেয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *