রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মাকসুদুল হক (৫৭) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে।
সে উপজেলার রাওনা ইউনিয়নের ধুপাঘাট গ্রামের বাসিন্দা ও মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। গত শুক্রবার সন্ধ্যায় গফরগাঁও টু ভালুকা সড়কের কৃষ্ণবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক মাকছুদুল হক ও তাঁর প্রতিবেশী হেলাল উদ্দিন গফরগাঁও টু ভালুকা সড়কে হেঁটে যাচ্ছিলো। এসময় মোটরসাইকেলে করে শবজে আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির গফরগাঁও বাজারে দিকে আসার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে মাদ্রাসা শিক্ষক মাকসুদুল হক রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে একটি সিএনজি এসে তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত শিক্ষক মাকছুদুল হক, হেলাল উদ্দিন ও মোটরসাইকেল চালক শিক্ষক হুমায়ুন কবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক মাকছুদুল হক কে মৃত ঘোষণা করে। এবং হেলাল উদ্দিন কে ভর্তি করলেও শিক্ষক হুমায়ুন কবিরকে অবস্থায় অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে ইচ্ছুক না।