রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ মহড়া শুক্রবার সকালে গফরগাঁও থানা চত্বরে অনুষ্ঠিত হয়।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাম প্রাসাদ পালের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নিনির্বাপনের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে অগ্নিনির্বাপন এবং উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জমাদির উপর প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত মহড়ায় গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদের নেতৃত্বে ওসি (তদন্ত) আনোয়ার হোসেনসহ গফরগাঁও থানার এস আই, এ এস আই ও ফোর্সগণ অংশগ্রহণ করেন। এ সময় ফায়ার সার্ভিসের অফিসার ও ফোর্সগণও উপস্থিত ছিলেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য গফরগাঁও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে এক অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনতে হবে তা হাতে কলমে শেখানো হয়েছে।