স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহ দক্ষিণ, ঢাকা উত্তর ১১ নম্বর সাবসেক্টর কমান্ডার ও আফসার বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহমেদের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ভালুকা মেজরভিটা জামে মসজিদে আছরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, ভালুকা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা আ’লীগের যুগ্নসম্পাদক ওমর হায়াত খান নঈম, সহ দপ্তর সম্পাদক আফতাব মাহাবুব, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ। এছাড়া এ সময় মুক্তিযোদ্ধা ও আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন ওই মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলমগীর হোসেন কাসেমী।