স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহ রেঞ্জে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেন বেগম আবিদা সুলতানা। এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
অতিরিক্ত ডিআইজি বেগম আবিদা সুলতানা ক্রাইম ম্যানেজম্যান্ট এন্ড অপারেশনস্ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মোঃ এনামুল কবির (প্রশাসন ও অর্থ), মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট) মাহমুদা আফরোজ লাকী, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) ইমরানুল ইসলাম ও মোঃ ইমরুল হাসান সহকারী পুলিশ সুপারসহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগন।