মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা পানি সম্পদ ব্যবস্হাপনা কমিটি ও নদী রক্ষা কমিটির সাথে জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উভয় কমিটির আহবায়ক ও ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক। সভায় জনউদ্যোগ এর আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, উপদেষ্টা কমিটির সদস্য ও বাকৃবির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আবদুল মোত্তালেব লাল, সদস্য খন্দকার সুলতান আহমেদ, অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, জগলুল পাশা রুশো, শাহনাজ পারভীন শানু উপাস্হিত ছিলেন।
সভায় নদী রক্ষা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ), পানিসম্পদ ব্যবস্হাপনা কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।
সভায় ব্রহ্মপুত্রসহ সকল নদ-নদীর সীমানা চিহ্নিতকরণ এবং জেলার নদ, নদী, খাল, বিল, পুকুর, জলাশয়ের প্রকৃত চিত্র, নদ-নদী-খালের সংখ্যা, নাম, আয়তন, বর্তমান অবস্হা; এসব কারো দখলে থাকলে দখলদারদের তালিকা হালনাগাদ করে জনসমক্ষে প্রকাশ ও অবৈধ দখল ও দূষণমুক্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে জনউদ্যোগ এর পক্ষ থেকে মতামত প্রদান করা হয়।
সভায় উভয় কমিটিতে জনউদ্যোগের প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।