গফরগাঁওয়ে উলামা সমিতির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উলামা সমিতি (গউস) নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুগাছিয়া মাদ্রাসার মাদানী জামে মসজিদে অনুষ্ঠিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী জামে মসজিদের খতিব ও গউসের মজলিসে শুরার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সাহেব।
সভায় বক্তব্য রাখেন নবগঠিত উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদি হাসান, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুছ ছাত্তার প্রমূখ। উল্লেখ, গত ১১ অাগষ্ট ত্রি-বার্ষিক ৪র্থ কাউন্সিল এর মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট গফরগাঁও উলামা (গউস) কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!