স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে বিএনপি, জামাত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সিডষ্টোর বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাইদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কৃষকলীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ, এবিএম ছিদ্দিক।
সঞ্চালনায় ছিলেন, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু। এ সময় আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।