রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি-জামাতের দেশবিরোধি নৈরাজ্য সৃষ্টি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে মধ্যবাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এম. সালাহ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পৌরসভা আওয়ামী যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজীব ও যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ প্রমূখ।