ভালুকায় চিশতি টেক্সফ্যাশনে বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে অবস্থিত চিশতি টেক্স এন্ড এ্যাপারেলস লিমিটেডে বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ২৯ আগস্ট সেমবার সকালে শ্রমিকরা ফ্যাক্টরী থেকে ২৭ টি সেলাই মেশিন বাহিরে বের করে এনে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিক সূত্রে জানা যায়, ওই ফ্যাক্টরীতে তারা ৫০০ শ্রমিক কর্মরত আছেন। গত ২৫ তারিখে তাদের জুলাই মাসের বেতন পরিশোধের কথা থাকলেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেননি। এমনকি পর্যাপ্ত কাজ না থাকায় এবং বেতন পরিশোধ না করেই ২৯ তারিখ বেতন দেয়ার কথা বলে গত ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গতকাল ২৯ আগস্ট সকালে শ্রকিরা ফ্যাক্টরিতে এসে বেতন পরিশোধ না করার সিদ্ধান্ত জানতে পেরে ফ্যাক্টরির ভিতর থেকে ২৭ টি সেলাই মেশিন ফ্যাক্টরির বাইরে নিয়ে আসে এবং রাস্তায় মেশিনগুলো রেখে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুরে মালিকপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আগামী ১২ সেপ্টেম্বর জুলাই মাসের বেতন পরিশোধ করা হবে এবং ফ্যাক্টরির সুইং ও ফিনিশিং সেকশন আগামী ১১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে শুধুমাত্র কাটিং ও স্যামপল সেকশন চালু থাকবে। পরে শ্রমিকরা উক্ত সিদ্ধান্ত মেনে নিয়ে রাস্তায় রাখা ২৭ টি সেলাই মেশিন ফ্যাক্টরী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
ফ্যাক্টরীর অ্যাডমিন ম্যানেজার রুবেল মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
শিল্পপুলিশ-৫ ময়মনসিংহ জোন এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, বকেয়া বেতন বিষয়ে চিশতি ফ্যাক্টরীতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়ার কথা শুনেছেন। তিনি ভালুকার বাইরে আছেন। এসে ঘটনার বিষয়ে জানার পর বলতে পারবেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *