গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদরে অবস্থিত ঐতিহ্যবাহী অার্দশ শিশু নিকেতনে (কেজি স্কুল) ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে রোববার সকালে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি), ফারুক আহম্মেদ। তিনি শিক্ষার্থীদের পড়াশুনাসহ সার্বিক খোঁজ খবর নেন। এবং অভিভাবকদের তাদের শিশুদের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেন। এ সময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাঃ এস এম শফিক উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ
এইচ কবীর টিটোসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।