রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের
আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব -এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও
দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত সোমবার (৮ আগষ্ট) বিকালে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম,
যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, যুগ্ম সম্পাদক
ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মতিউর রহমান বাবুল
সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।