গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল গফুরের ২৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা ও দোয়া

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে সোমবার (৮ আগষ্ট) সন্ধ্যায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল গফুরের ২৬ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও প্রেসক্লাবের
নবনির্বাচিত সভাপতি শফিকুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ফকির এ মতিন, আজিম উদ্দিন মাষ্টার, আফাজ উদ্দিন, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, রফিকুল ইসলাম খান, তফাজ্জল হোসেন, এইচ কবির টিটু, রুবায়েত ইবনে হাকিম বাপ্পি, মাজহারুল ইসলাম মিথুন, নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা গফরগাঁও প্রেসক্লাবের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের বর্নিল জীবনী স্মৃতিচারণ করেন। শেষে দোয়া পরিচালনা করেন আজিম উদ্দিন মাষ্টার।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!