ভালুকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ নেতা আটক

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা।।

ময়মনসিংহের ভালুকায় শিল্পপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির ময়লা স্থানান্তর বিষয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির (৩০) ও ইউনিয়ন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোর্শেদ আলমকে (২৫) আটক করেছে মডেল থানা পুলিশ। ৬ আগস্ট শনিবার রাতে উপজেলার সিডস্টোর বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভালুকা পৌরসভাসভাসহ উপজেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আবাসিক ভবন ও ইউনিয়নের সহ¯্রাধিক বাসাবাড়ির ময়লা আধিপত্য বিস্তার করে একটি সিন্ডিকেটের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাস্টারবাড়ি, সিডস্টোর উত্তর বাজার, হাজিরবাজার ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বটটিলা এলাকায় স্তুপিকৃত ভাবে ময়লা ফেলানো হচ্ছে। এতে পরিবেশ দূষণসহ যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক অপারেশন সজিব জানান, ধাওয়া পাল্টা ধাওয়া এবং গোলাগোলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির ও ইউনিয়ন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোর্শেদ আলমকে আটক করা হয়েছে। গোলাগোলির বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *