গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর জমিসহ ঘর পেল ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ২৬ হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করার পর ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫ ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির কবুলিয়ত দলিল, খতিয়ান ও সার্টিফিকেট (তৃতীয় পর্যায়-২য় ধাপ) হস্তান্তর করা হয়। এই পর্যন্ত এ উপজেলায় ৩২৫ টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কর্মসূচি বাস্তবায়নে অংশ নিতে পেরে আমরা গর্বিত।
উপকারভোগীরা বলেন, দীর্ঘদিন আমরা পরিবার নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছিলাম। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ হস্তান্তর করে আমাদের মাথাগোজার ঠাঁই করে দিয়েছেন। আমরা খুব আনন্দীত। এখন থেকে কেউ আমাদের ভূমিহীন ও গৃহহীন বলতে পারবে না।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *