গফরগাঁওয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে গফরগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আজ শনিবার (২৩ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মালিক তানভীর হোসেন। তিনি জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার মাইকিং, রোববার পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালী, উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন, সোমবার মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, মঙ্গলবার মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা, বুধবার মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বৃহস্পতিবার সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ এবং শুক্রবার মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) মোঃ জহিরুল ইসলাম, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *