রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও গো-হাটা ফেডারেশন মাঠে টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও পৌর মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।