রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের নির্দেশে উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ে যুবলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করা এবং আগামী ২৭ জুলাই বুধবার পাঁচবাগ ইউনিয়ন যুবলীগ এর কর্মি সমাবেশ সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদ হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবাগ ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ আব্দুস ছাত্তার, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম সালাহউদ্দিন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম প্রমূখ।