আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স।।
ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ময়মনসিংহ জেলা আ’লীগের সদস্য আলহাজ¦ এমএ ওয়াহেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আ’লীগের সদস্য আলহাজ¦ এমএ ওয়াহেদ।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আতাউর রহমান তরফদার, সাংবাদিক এমএ সবুর, হাদিকুর রহমান হাদিস, জহিরুল ইসলাম জুয়েল, মনিরুজ্জামান খাঁন, কামরুল এহসান চন্দন, হারুন অর রশিদ, আক্কাছ আলী, আঞ্চলীক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।
এসময় আলহাজ¦ এমএ ওয়াহেদ ভালুকা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের জন্য তিন লাখ টাকা ক্যান্সার আক্রান্ত ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক নুরুল ইসলামকে চিকিৎসা খরচ হিসেবে প্রতি মাসে ২০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।