আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কাজ করার সময় অরকিড জিও ব্যাগ তৈরীর কারখানার মেশিনে কাটাপড়ে ইনজামামুল হক (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও গ্রামে। নিহত ইনজামামুল হক পাড়াগাঁও পাচপাই গ্রামের মো: আব্বাস আলীর ছেলে।
জানা যায়, ঘটনার সময় ওই ফ্যাক্টরীর প্রডাকশন সেকশনের হেলপার ইনজামামুল হক কাজ করছিলেন। এসময় অসাবধানতাবসত মেশিনে কাটাপড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাতেই নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, ওই শ্রমিক কাজ করার সময় হয়তো অসাবধানতাবসত তার হাত দু’টি মেশিনে পেঁচিয়ে কেটে দেয় এবং ১০ ফুট উপরে তুলে ফেলে। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মেশিন খুলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ফ্যাক্টরী কর্তৃপক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরিবারের লোকজন নিয়ে আসেন এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর মোবাইল নম্বরে বার বার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
শিল্পজোন-৫ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী সায়েদুর রহমান জানান, লাশটি থানা পুলিশ নিয়ে গেছে। মিল কর্তৃপক্ষের অবহেলা বা অন্যকোন ত্রæটির কারণে এ ঘটনাটি ঘটেছে কিনা তা তদন্ত হওয়ার পর জানা যাবে।