ভালুকা পৌরসভার সাবেক নারী কাউন্সিলরকে হুমকীর অভিযোগ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকা পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ও জেলা মহিলা দলের সহসভাপতি মোছা: গেলাপী আক্তার (৫০) ও তার ছেলে ইমনকে মাদক দিয়ে ফাঁসানোর হুমকী দেয়া হয়েছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ভালুকা পৌরসভার সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও জেলা মহিলা দলের সহসভাপতি মোছা: গোলাপী আক্তারের সাথে উপজেলার মাহমুদপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে দলিল লেখক মো: আরিফ সরকারের টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ ব্যাপারে আরিফ সরকারের বিরুদ্ধে আদালতে তিন লাখ টাকার চেক ডিজঅনার মামলা চলে আসছে। এরই জের হিসেবে উক্ত আরিফ সরকার বেশ কিছুদিন ধরেই মোবাইলে গোলাপী আক্তারকে বিভিন্ন ধরণের হুমকী দিয়ে আসছিলো। এমনকি ১ জুলাই গোলাপী আক্তারের ছেলে ইমনের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে একাধিক খুদে বার্তায় হুমকী দেয়া হয় যে, তাকে মিথ্যে চেক ডিজঅনার মামলায় ফাঁসানো হয়েছে। তাই গেলাপী আক্তার ও তার ছেলে ইমনকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানো হবে। ম্যাসেজে আরো বলা হয়, কিছুদিনের মধ্যে এসপি আসলাম খান ময়মনসিংহ যাবেন। তাকে দিয়েই সায়েস্তা করা হবে। তাছাড়া ম্যাসেজে অশ্লীল ভাষায় গালাগালও করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত আরিফ সরকারের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় মোছা: গেলাপী আক্তার বাদি হয়ে শনিবার (২ জুলাই) রাতে আরিফ সরকারের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *