প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে

শেয়ার করুন :

দিগন্তবার্ত ডেক্স্।।

গত ৩ জুলাই ২০২২ ইং তারিখে দিগন্তবার্তা অনলাইন পত্রিকায় ‘ভালুকায় পৌরসভার সাবেক নারী কাউন্সিলরকে হুমকীর অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি আদৌ সত্য নয়। আমি এই মর্মে প্রতিবাদ জানাচ্ছি যে, মোসা: গোলাপী আক্তার স্বামী মৃত আলী আকবর, সাং ৩ নং ওয়ার্ড, ভালুকা পৌরসভা। সে আমার বিরুদ্ধে থানায় যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, মুল কথা হলো খারুয়ালী গ্রামের মৃত সালামত খার ছেলে মাহবুব খান বিগত প্রায় ৫ বছর পূর্বে তার নিকট থেকে খালি চেক দিয়ে ৩ লাখ টাকা ১০% মাসিক সুদে গোলাপীর কাছ থেকে নিয়েছিলো। যার জামিনদার ছিলাম আমি গোলাপী আক্তারকে আমার নিজ হাতে লিখে ইসলামী ব্যাংকের চেক দিয়েছিলাম। যেহেতু গোলাপী আক্তার মাহবুব খানকে চিনতো না, তাই আমার পরিচয়ে এবং আমার জিম্মায় গোলাপী আক্তার মাহবুব খানকে ৩ লাখ টাকা দিয়েছিলো। পরবর্তিতে ২০১৮ সালে আমি রাজনৈতিক মামলায় জেলে যাওয়ার পর গোলাপী আক্তারকে মাহবুব খান নিয়মিত সুদ দিয়ে আসতেছিলো।

পরে আমি জেল থেকে বের হয়ে ঢাকায় চলে আসি। এই ফাকে গোলাপী আক্তার মাহবুব খানের নামে ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করে এবং আমার নামে ৩ লাখ টাকার মিথ্যা মামলা করে। পরবর্তিতে মাহবুব খান এডবোকেট সোহাগের মধ্যস্থতায় ৪ লাখ টাকা গোলাপীকে দিয়ে মাহবুব তার মামলা শেষ করে। এ সময় আমার নামে দেয়া মামলা তুলে নেয়ার কথা বললেও আমি বাড়িতে না থাকার সুযোগে সে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার শ্বশুর বিরুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ওরফে আবু মেম্বারের বাড়িতে যায় এবং আমার শ্বশুরের কাছে ১ লাখ টাকা দাবি করে। তাছাড়া গোলাপী আক্তার সোহাগ উকিলের মাধ্যমে আমার কাছে ৩০/০৬/২০২২ তারিখে টাকার জন্য সোহাগ উকিলকে দিয়ে ফোন করে। কিন্তু সোহাগ উকিল আমার কাছে যেয়ে গোলাপী কোন টাকা পায়না তা পূর্বেই জানতো। তাই সে আমাকে বলে গোলাপী বার বার তাকে বিরক্ত করছে। তাছাড়া গোলাপী আমাকে তার মোবাইল দিয়ে ইতিপূর্বে কয়েকবার ফোন দিয়ে হুমকী দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমি তাকে কয়েকটি ম্যাসেজ মোবাইলে দিয়েছি।যা তার চরিত্র এবং তার প্রতারণার ব্যবসার কথা ফুটে উঠেছে। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রনোদিত। আমি প্রকাশিক সংবাদটির প্রতিবাদ জানাচ্ছি।

আরিফ সরকার


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *