রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশে ডুবার পানিতে পরে ফোজায়েল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌরশহরের ষোলহাসিয়া গ্রামের জিয়া মিয়ার ছেলে ও স্থানীয় সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশু ফোজায়েল শনিবার (২ জুলাই) দুপুর ১২ টার দিকে শিক্ষকের কাছ থেকে পড়ে বাড়িতে আসে। বই রেখে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি ডুবায় নেমে ডুব সাঁতার খেলতে গিয়ে নিখোঁজ হয়।দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুজি শুরু করেন। স্থানীয়রা বাড়ি থেকে ৫ শত গজ দূরে ডুবার পানিতে তাঁর লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তার শিশুটির লাশ উদ্ধার করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, পরিবারের কোন অভিযোগ পাইনি। কোন অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।