গফরগাঁওয়ে আলোচিত বাবুল হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত আলোচিত বাবুল (৫৫) হত্যা মামলার প্রধান আসামী নূরুল ইসলামসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সকল আসামীদের গাজীপুরের কোণাবাড়ী এলাকা থেকে গতকাল শনিবার ভোর রাতে গ্রেফতার করা হয়। পরে র‌্যাব আসামীদের গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করলে শনিবার ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানায়, গাজীপুর জেলার কোণাবাড়ী এলাকায় একটি বাড়ীতে আলোচিত বাবুল হত্যা মামলার আসামীরা অবস্থান করছিল। আসামীদের উপস্থিতি নিশ্চিত হয়ে র‌্যাবের একটি দল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে নূরুল ইসলাম (৫৫), মো. সুবল (২০) ও সুমন মিয়া (২৮) কে গ্রেফতার করে । পরে সকাল সাড়ে ১১ টার দিকে গফরগাঁও থানা পুলিশের কাছে গ্রেফতারকৃতদের হস্তান্তর করে র‌্যাব। শনিবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল পাঠানো হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *