নজরুল জয়ন্তী উপলক্ষে গফরগাঁও সাহিত্য সংসদের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৬ মে বৃহস্পতিবার।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও সাহিত্য সংসদ গত ২৫ মে, বুধবার বিকালে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
সংগঠনের আহবায়ক কবি সারোয়ার জাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট সাইফুস সালেহীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক ফকির এ মতিন, প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার, চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু, সংস্কৃতিসেবী ইউনুস আলী, গফরগাঁও উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকী, বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও শাখার সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, গফরগাঁও সাহিত্য সংসদের যুগ্ম আহবায়ক অসীম আচার্য ও সদস্য নাসির উদ্দিন প্রমূখ। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর সাহিত্য যেমন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণ মুক্তির সংগ্রামে মানুষকে উজ্জীবিত করেছিল একইভাবে সমকালীন বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ার কাজে অফুরন্ত প্রেরণা যুগিয়ে চলেছেন ।
সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্য আতিকুর রহমান সোহাগ, কাজী নজরুল ইসলামের অভিভাষণ আবৃত্তি করেন বাচিক শিল্পী জোবায়েত হোসেন রিমন, কবিতা আবৃত্তি করেন ক্ষুদে আবৃত্তিকার প্রগতি জাহান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *