গফরগাঁওয়ে গাভীশিমুল আশ্রয়ন প্রকল্পের লোকজনের খোঁজ নিলেন এমপি বাবেল গোলন্দাজ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৬ মে বৃহস্পতিবার।।
মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভূমিহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয় আশ্রয়ন প্রকল্পে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেয়ে দরিদ্র ও অসহায় উপকারভোগী পরিবারের কেমন দিন কাটছে তারই খোঁজ খবর নিলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের জাতীয় সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল।

তিনি বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল এলাকায় আশ্রয়ন প্রকল্পের বসবাসকৃত উপকারভোগী পরিবারের সাথে কুশলাদি বিমিময়কালে তাদের সুবিধা- অসুবিধাসহ সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশপাশি প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
এসময় পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম, পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল,পাঁচবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম ও আশরাফুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসানসহ পাঁচবাগ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *