হোসেনপুর ইউএনওর সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: রেকসোনা খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক ইউএনওকে ইসলামী বই উপহার দেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরমধ্যে হোসেনপুর উপজেলার আইন-শৃঙ্খলার উন্নতি, মাদক নির্মূল, জুয়া খেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা, বাজারের যানজট নিরসন, মিষ্টিপট্টি চৌরাস্তা বেইলি ব্রিজ পুনর্নির্মাণ এবং হোসেনপুর-পাকুন্দিয়া সড়ক সংস্কারের জোরালো দাবি উত্থাপন করেন।
​উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জামায়াত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত দাবিগুলোর বিষয়ে গুরুত্বের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, হোসেনপুর উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন সকলের সাথে নিয়ে একযোগে কাজ করবেন।এ সময় উপস্থিত ছিলেন ​উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম বুলবুল ​সহকারী সেক্রেটারি এনায়েতুল আলম শান্ত ​কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মো. আরফান হোসেন বাবর,​হোসেনপুর পৌরসভা সভাপতি মো. রহমত আলী,​সিদলা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী,​পুমদী ইউনিয়ন সভাপতি মাওলানা মোতাছিম বিল্লাহ,​শাহেদল ইউনিয়ন সেক্রেটারি জাহিদুল ইসলাম ফরহাদ,​হোসেনপুর পৌরসভা যুব বিভাগের সভাপতি সোহেল হায়দার প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!