গফরগাঁওয়ে পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”- এই শ্লোগানকে সামনে রেখে পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী গফরগাঁও পৌর প্রশাসক ও ইউএনও মোহাম্মদ ইউসুফ এর নির্দেশনায় পৌরসভার ৫ নং ওয়ার্ডে মধ্যবাজার চাউল মহাল হইতে পন্ডিত পাড়া পর্যন্ত এ পরিচ্ছন্নতায় কার্যক্রম শুরু হয়।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ রব্বানী, নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সহ কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক ও ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য গফরগাঁও গড়তে গফরগাঁও পৌরসভা বদ্ধপরিকর। তাই আসুন আমরা সবাই মিলে পৌর শহরকে আবর্জনামুক্ত রাখি।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!