হোসেনপুরে বিএনপির সভাপতিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।

ফসলি জমি ও নদীর পাশ থেকে ​অবৈধভাবে মাটি কাটার দায়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ সংক্রান্ত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন ইউএনও রেকসোনা খাতুন। বিএনপি নেতা বাহার উদ্দিন উপজেলার জিনারী গ্রামের মৃত গোলাম আলীর পুত্র।
জানাযায়, ​গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করে কৃষি জমি ও নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বেকু দিয়ে মাটি কাটার দায়ে এ জরিমানা আদায় করা হয় । ​ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ওই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, এ চক্রটি নদীর মাঝ পথে বাধঁ দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিলো। অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আইন অমান্য করে যারা বিল বা কৃষি জমি থেকে মাটি ও বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ​জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!