ভালুকা উপজেলা পরিষদের পুকুর সংস্কারের মাটি ধসে পড়েছে!

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ পুকুর সংস্কার করণ প্রকল্পে ৯২ লাখ টাকার কাজ চলমান থাকা অবস্থায় পুকুর পাড়ে ভরাট করা মাটি পুকুরেই ধসে পড়েছে। পুরনো গাইডওয়ালটি রেখেই মাটি ভরাটের কাজ করার কারণে এমনটি হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এতে বিপুল অঙ্কের টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকৌশল অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্ব তহবিলের আওতায় ভালুকা উপজেলা পরিষদের পুকুর সংস্কারের জন্যে দরপত্র আহবান করা হলে মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ৯১ লাখ ৭৬ হাজার টাকায় কজটি করে দেয়ার জন্যে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান গত বছরের ২৭ আগস্ট ওই সংস্কার কাজ শরু করে। ইতোমধ্যে পুকুর পাড়ে মাটি ভরাটসহ প্রায় ৪০% কাজ সম্পন্ন করে। এদিকে, গত কয়দিনে টানা বৃষ্টিতে ধসে গেছে পুকুরে চারদিকের পাড়ে ভরাট করা মাটি। আগামী ২৬ মে কাজটি সম্পন্ন হওয়া কথা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে এবং যথাযথ নিয়মে কাজটি না করায় এমনকি পুরনো গাইডওয়ালটি দুর্বল হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই মাটি ধসে পুকুরে চলে গেছে। কাজটি শতভাগ শেষ হলেও এমন ঘটনা ঘটতে পারতো। এতে সরকারের বিপুল অঙ্কের টাকার ক্ষতি হতো।
সংস্কার কাজের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. শওকত হোসেন জানান, ওই পুকুরের পাড়ের কাছে আগেই প্যালাসাইডিং করা গাইড ওয়াল নির্মাণ করা ছিলো। যার কারণে নতুন করে প্যালাসাইডিং ওয়াল করা হয়নি। প্রবল বৃষ্টিপাতের কারণে আগের প্যালাসাইডিং ওয়ালসহ পুকুর পাড়ে ভরাট করা মাটি ধসে গেছে।
কাজের সাব কন্ট্রাক্টর উপজেলা যুবদলের সেক্রেটারী মো: রকিবুল হাসান খান রাসেল জানান, উপজেলা প্রকৌশল অফিসের নির্দেশনা মোতাবেক তিনি পুকুরের সংস্কারকরণ কাজটি বাস্তবায়ন করছেন। কাজে তাদের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।
উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়দিনের প্রবল বৃষ্টির কারণে ভরাট করা পুকুর পাড়ের মাটি ধসে গেছে। বৃষ্টির কারণে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি শেষে কাজ আবার শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, উপজেলা পরিষদ পুকুর সংস্কারকরণ কাজ এখনো শেষ হয়নি। প্রাকৃতিক দূযোর্গের কারণে পুকুর পাড়ে ভরাট করা মাটি ধসে গেছে। পরবর্তীতে নতুন করে সংস্কার করা হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!