আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় স্কুলে যাওয়ার পথে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় আহত সাড়ে পাঁচ বছেরর শিশু শিক্ষার্থী ফারহান আহমেদ শুক্রবার (৮ মে) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ধামশুর মামারিশপুর সড়কে হালিমুন্নেছা চৌধুরানী বালিকা বিদ্যালয়ের কাছে ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধামশুর (উত্তর পাড়ার) গ্রামের লিটন আহমেদের শিশু ছেলে স্থানীয় হলিব্রাইড কিন্ডারগার্টেনের প্লে শ্রেণীর ছাত্র ফারহান আহমেদ বৃহস্পতিবার (৭ মে) সকালে মায়ের সাথে পায়ে হেটে তার স্কুলে যাচ্ছিলো। কিন্তু স্কুলের কাছাকাছি পৌঁছলে শিশুটি মায়ের হাত ছেড়ে দৌড়ে স্কুলে ভেতরে যাওয়ার চেষ্টা করে। এসময় একটি ব্যাটারীচালিত অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল (৮ মে) শুক্রবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত শিশুর বাবা লিটন আহমেদের বন্ধু নাহিদ।