স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহে স্কুলগামী শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বিকৃত যৌনাচারের অঙ্গভঙ্গির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মাহমুদুল হাসান (৪৫)। সে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মোজাম্মেল হক প্রামাণিক এর পুত্র।
বুধবার (২৯ এপ্রিল ) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা গেছে গত ২৬ এপ্রিল ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ আফরোজ খান মডেল স্কুলের পিছনের গলিতে স্কুলগামী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিকৃত যৌনচরনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং অবস্থান সনাক্ত করা হয়। অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক টিম সিরাজগঞ্জ জেলায় পৌঁছায়। জেলার এনায়েতপুর থানা পুলিশের সাথে যৌথ অভিযান পরিচালয়ে মাহমুদুল হাসান (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সব সময় সুন্দর ও স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছি
এবং মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই দিকে খেয়াল রেখে মানুষ কে সেবা দিয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে।