ভালুকায় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা–২০২৬ এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ জীবন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি অফিসার ইয়াসমিন আক্তার।
অনুষ্ঠানে ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আইসিটি শিক্ষক মণ্ডলী এবং প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মাহবুব উল আলম আকন্দ লিটন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!