আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারীচালিত অটোরিক্সা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. শিহাব মিয়া (২১) নামে একটি কারখানার জুনিয়র টেকনিশিয়ান নিহত হয়েছেন। উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে মো. শিহাব উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে নিহত মো. শিহাব বৃহষ্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি নিহত হন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।