ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে প্রতিপক্ষের বিরুদ্ধে এক ব্যক্তির প্রায় ৪ একর জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া গ্রামে। এ ব্যাপারে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
সরেজমিন ক্ষতিগ্রস্ত পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া গ্রামের শ্রী নরেন্দ্র সরকারের ছেলে শ্রী নিরাঞ্জন সরকার গংদের ডাকাতিয়া মৌজায় ৮৪৮৮ ও ৮৪৮৯ নম্বর দাগে পৈত্রিক সূত্রে পাওয়া ৬ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালায়। এ নিয়ে সামাজিকভবে বেশ কয়েকবার সালিশ হলেও কোন ফয়সালা হয়নি। এরই জের ধরে গত শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই জমির পাকা ধান কেটে নেয়। খোঁজ পেয়ে জমির মালিকগণ ঘটনাস্থলে গিয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিপক্ষরা প্রাণনাশসহ বিভিন্ন হুমকী দিয়ে চলে যায়।
অভিযোগকারী শ্রী নিরাঞ্জন সরকার জানান, ৬ একর জমি তাদের পৈত্রিক সূত্রে পাওয়া এবং দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। প্রতিপক্ষরা তাদের জমিটি দখলে নেয়ার জন্য অনেকদিন ধরেই পাঁয়তারা করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। ঘটনার দিন ভোর রাতে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে প্রায় ৪ একর জমির পাকা ধান কেটে নেয়।
এ ঘটনায় শ্রী নিরাঞ্জন সরকার বাদি হয়ে অভিযুক্ত শাহিন মিয়া, আলম মিয়া, আবু সাইদ, রাউজুদ্দিন, শফিকুল ইসলাম, মো: রোস্তম আলী, কুদ্দুস মিয়া, আব্দুল মালেক ও সোরয়ার্দী ঠান্ডর নাম উল্লেখ করে আরো আজ্ঞাত ৬/৭ জনের নামে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ধান কেটে নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। সময় হলে ব্যবস্থা নেয়া হবে।