রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও বাজারের সাবেক স্টুডিও ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেনের পিতা মোঃ সুরুজ বেপারী (৬০) গত বুধবার রাতে চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর বেপারী পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মরহুমের গ্রামের বাড়ি নিধিয়ারচর বেপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।
####