রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত পরিবার, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য ও নগদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় গফরগাঁও উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে নিহত পরিবারের সদস্য এবং কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্য ও নগদ অর্থ সহায়তা তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নান্মী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, গফরগাঁও ও পাগলা থানার ওসি ও প্রশাসনিক কর্মকর্তা বদরুল আলম, বিএনপির নেতা শেখ মোহাম্মদ ইসহাক, একেএম আনসার উদ্দিন, ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
####