ভালুকায় বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ভোগান্তির শিকার অবরোধকারী বিদ্যুৎ গ্রাহকরা জানান, উপজেলার মেহেরাবাড়ি ও বাঁশিল গ্রামে গত বুধবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ৩৪ ঘন্টা বিদ্যুবিহিন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাছাড়া ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়ালেখা এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। এরই পরিস্থিতির প্রতিবাদে স্থানীয়রা মহাসড়কে নেমে আসেন এবং বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সোনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের লোকদের সাথে কথা বলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান।
ভরাডেবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, বিদ্যুতের দাবিতে লোকজন মহাসড়কে নেমেছিলো। পরে তাদেরকে বুঝিয়ে সড়িয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দায়িত্বে থাকা ভালুকার মাস্টারবাড়ি জোনাল অফিসের ডিজিএম শাখাওয়াত হোসেন জানান, মহাসড়ক অবরোধের বিষয়টি তার জানা নেই।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!