ভালুকা গরুর খামারে আগুন, পাঁচ লাখ টাকার ক্ষতি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়েছে এক সৌদি প্রবাসির গরুর খামার। গত বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্যরাজৈ গ্রামের সৌদি প্রবাসী আনসারুল হকের খামারে ওই অগ্নিকান্ডটি ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্যরাজৈ গ্রামের আনসারুল হক প্রায় ২০ বছর যাবৎ সৌদি আরবে অবস্থান করছেন। পাশাপাশি, তিনি নিজের বাড়ির পাশে খামারের বৃহৎ আকারের দুইটি শেড নির্মান করে বেশ কয়েকবছর যাবৎ গরু পালন করছিলেন। বর্তমানে তার একটি শেড খালি থাকলেও অপর শেডের এক পাশে ৪-৫ টি গরু এবং বিপুল পরিমাণ খড় মজুদ দিলো। গত বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) ঘটনার রাত নয়টার দিকে ওই খামারের শেডের খড় মজুদ করে রাখা অংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে শেডে থাকা গরুগুলি দ্রুত বের করে দেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আনসারুল হকের প্রতিবেশী বদরুল আলম জানান, সৌদি প্রবাসী আনসারুল  হকের বাড়ির খামারের বড় বড় দু’টি শেডে গরু লালন পালন করা হয়। তবে, ঘটনার সময় খামারের একটি শেড খালি ও অপর শেডে ৪-৫টি গরু এবং প্রায় ৪ লাখ টাকার খড় মজুদ ছিলো। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিলো না। ক্ষতি পরিমান প্রায় পাঁচ লাখ টাকা।
ভালুকা ফায়ার স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!