আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক বিএনপি নেতাসহ দুই ব্যক্তির ৬টি গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (২২ এপ্রিল) রাতে মল্লিকবাড়ি ইউনিয়নের গাদুমিয়া গ্রামে ওই চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (হাজির বাজার) বিএনপির নেতা গাদুমিয়া গ্রামের মো. জাবেদ আলী গাজী গত ২২ এপ্রিল সন্ধ্যায় নিজ গোয়ালঘরে গরুগুলো বেঁধে তালাবদ্ধ করে রাখেন। পরদিন ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান, গোয়ালঘরের দরজার তালা কাটা এবং ভিতরে থাকা তার ৪ টি গরু, একটি লাল রঙের গাভী, একটি সাদা গাভী, একটি লাল ষাঁড় এবং একটি লাল রঙের ষাঁড় বাছুর চুরি হয়ে গেছে। অপরদিকে একই রাতে পাশের বাড়ির মো. কামাল উদ্দিনের ২ টি গরু, একটি সাদা রঙের গাভীন গরু ও একটি লাল রঙের বকনা বাছুর চোরেরদল নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় তারা ভালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ এখনো আমার কাছে আসেনি। অভিযোগের বিষয়ে এখনো অবগত নই।