মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মহিলা সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ঝাবতাকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, আব্দুর রশিদ (৬৫),জাহিদ হাসান (২৪), নাছিমা আক্তার (৫০) এবং হেলাল মিয়া (২৮)।এ সময় তাদের কাছ থেকে একটি মটরসাইকেলে, মোবাইল ফোন এবং ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) জেলা ত্রিশাল থানাধীন নওধার লেকের পাড় এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিক্রয় কাজে ব্যবহার জন্য একটি নাম্বার বিহীন মোটরসাইকেল সহ মৃত হাফিজ উদ্দিন এর ছেলে আব্দুর রশিদ, আব্দুর রশিদের ছেলে জাহিদ হাসান এবং আব্দুর রশিদের স্ত্রী নাসিমা আক্তার কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
একই দিনে পৃথক আরেকটি অভিযানে বালুকা থানা দিন ডাকাতিয়া দক্ষিণপাড়া হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত আকবর আলীর ছেলে হেলাল মিয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুর রশিদ এর বিরুদ্ধে ২টি, মোঃ জাহিদ হাসান , এর বিরুদ্ধে ১টি, এবং মোছাঃ নাছিমা আক্তার, এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ত্রিশাল ও ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।