ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
গত ১৩ মার্চ ময়মনসিংহের ভালুকা পৌরসভার মনোয়ারা হায়দার পার্টি সেন্টারে এসএসসি ভালুকা–৯০ ব্যাচের বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ–১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আমিনুল শামিম, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেনসহ এসএসসি ভালুকা–৯০ ব্যাচের বন্ধুরা।
সৌজন্য সাক্ষাৎকালে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু উপস্থিত সবার খোঁজখবর নেন এবং ভালুকা–৯০ ব্যাচের বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় তিনি বন্ধুত্ব, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।